মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ৬ জেলে আটক
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ১২:২১ এএম |



চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরার অপরাধে ছয় জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। একই সময় জব্দ করা হয় ৯০০ মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার কাঠের নৌকা।
শনিবার (১ জুন) সন্ধ্যার দিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
আটকরা হলেন- মো. মারুফ ছৈয়াল (৩৬), নুর মোহাম্মদ শেখ (৪০), মো. জহির খান (৫০), সুমন ত্রিপুরা (৪০), সাদ্দাম ঢালী (২৫), মো. নাসির বৈদ্য (৩০)। এদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ওসি কামরুজ্জামান বলেন, শুক্রবার (৩১) মে রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামে এলাকা থেকে নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরা অবস্থায় ওই ছয় জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের হেফাজতে থাকা ৯০০ মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া মামলার আলামত হিসেবে নৌকা দুটি নৌথানা হেফাজতে আছে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২