শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে বিদ্রোহী কবির ১২৫তম জন্ম জয়ন্তী উদযাপন
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ১২:০০ এএম |


নিজস্ব প্রতিদেক: কুমিল্লা মুরাদনগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল ২৫ মে  শনিবার মুরাদনগর উপজেলার মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মো: শহীদ সরকার। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রনজিত কুমার দেবনাথ ও সাবিত্রী রানী সাহা। কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ছন্দু মিয়া ও দুলাল মিয়া। সিনিয়র শিক্ষক মো: ফরিদ উদ্দিনের সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন ফারজানা আক্তার, শ্রাবন্তী দেবনাথ, সূচনা, অনামিকা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন ৭ম শ্রেণির ক শাখার  ছাত্র মো: সিফাত ও গীতা পাঠ করেন ৯ম শ্রেনীর ছাত্রী জুঁই রানী।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২