রোববার ● ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
দাখিল পরীক্ষায় ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার ফলাফলে সাফল্য
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৫৩ এএম |


বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। মাদরাসার বিজ্ঞান ও সাধারণ বিভাগ থেকে এ বছর ১৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন, এ গ্রেড ৮৪ জন এবং এ মাইনাস ৮ জনসহ মোট ১৫৭ জন শিক্ষার্থী পাশ করে। পাশের হার ৯৯.৩৭%। মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক  খন্দকার মু: মুশফিকুর রহমান, সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওমর ফারুক সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যগণের সঠিক দিকনির্দেশনায় এ সাফল্য সম্ভব হয়েছে। মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল মতিন এ সাফল্যের জন্য আল্লাহপাকের শোকরিয়া এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।  

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২