লালমাইয়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ২৫ শিশু
Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার : প্রধানমন্ত্রীর উপহার পেল ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ২৫ শিশু। ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ আছে। পাহাড়ি এলাকা ছাড়া সমতলে বসবাস করা ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর এটি বিশেষ উদ্যোগ।
কুমিল্লার লালমাই উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ২৫ শিশুকে প্রধানমন্ত্রীর উপহারের ২০ জনকে শিক্ষা বৃত্তি ও পাঁচ জনকে সাইকেল উপহার দেয়া হয়েছে।
উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে বুধবার এসব উপহারসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ।
ইউএনও বলেন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ আছে। পাহাড়ি এলাকা ছাড়া সমতলে বসবাস করা ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর এটি বিশেষ উপহার।
এসময় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য বাবু জ্যোতিষ সিংহ খোকন, স্হানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা নায়েব রতন চন্দ্র সিংহ, সুজিত সিংহ প্রমুখ।