মনোহরগঞ্জ উত্তর হাওলা ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা ও ইফতার
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
আবুল কালাম আজাদ ||
মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল স্থানীয় মুন্সিরহাট ঈদগা মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়্যুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।
এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।