বুড়িচংয়ে কৃষকদের মাঝে উপহার বিতরণ
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলা-২০২২ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচং কুমিল্লার উদ্যোগে বুড়িচং উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে উপহার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে।
এতে সেরা কৃষি পণ্য প্রদর্শণকারী ৫জন কৃষকদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায়। এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, উপসহকারি কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, মো. ফখরুল ইসলাম, মো. ফখরুল হোসেন, আবদুল জলিলসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘কৃষিই সমৃদ্ধ’ উক্ত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুড়িচং উপজেলা কৃষি অফিস কৃষি ও কৃষকদের মান বৃদ্ধিতে ব্যাপক কাজ
করে যাচ্ছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে জানা যায়।