দেবীদ্বারে অধ্যাপক মোজাফ্ফর আহমদের জন্মশতবার্ষিকী পালিত
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্টা, ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিরা বাহিনী প্রতিষ্ঠাতাদের অন্যতম উদ্যোক্তা, উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)'র প্রতিষ্ঠাতা অধ্যাপক মোজাফ্ফর আহমেদের জন্ম না হলে মাত্র সাড়ে ৯মাসে দেশ স্বাধীন হতনা বলে দাবি করেছেন আলোচকরা।
জন্মশতবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। ১৪ এপ্রিল বৃহস্পতিবার এ নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার এলাহাবাদ তার সমাধিস্থলে বিভিন্ন সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এসময় কুমিল্লা-৪ দেবীদ্বারের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)'র কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা কমিটি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা ও উপজেলা কমিটি। ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব, এলাহাবাদ ইউনিয়ন পরিষদ, এলাহাবাদ মহা বিদ্যালয়, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এলাহাবাদ কলেজ মিলনায়তনে ন্যাপ উপজেলা সভাপতি অনিল ঠাকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুর রহমান বুলবুল মাষ্টারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ আলী ফারুক। বিশেষ অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, ন্যাপ প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
বক্তব্য রাখেন ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী ইমাম, ন্যাপ প্রবীণ নেতা মুস্তাকুর রহমান ফুল মিয়া, এলাহাবাদ কলেজের অধ্যক্ষ একেএম জহিরুল আলম সরকার, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্সক পরিমর দত্ত, সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ, সাধারন সম্পাদক সৈয়দ খলিলুর রহমান বাবুল, মোসলেহ উদ্দিন মিছির মাষ্টার, মোঃ সিরাজুল ইসলাম সরকার, ষেয়দ বুলবুল, বীর গেরিলা মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মোঃ নজরুল ইসলাম প্রমূখ।