ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনার মহিচাইলে ইফতার মাহফিল
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনা উপজেলা মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) প্রতিবছরের ন্যায় এবারও মহিচাইল জামিরাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, সাহাদাত হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ খালেদ, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন, মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুছা মজুমদার, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ডিলার, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মাও. আবুল হাসেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন অভি প্রমুখ।