ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঘরের মাঠের ব্যস্ত আন্তর্জাতিক সূচি ঘোষণা পাকিস্তানের
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
গত মৌসুমে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ড। নতুন করে দুটি দেশই আবার পাকিস্তান সফরে রাজি হয়েছে। শুক্রবার ঘরের মাঠের ব্যস্ত আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূচি অনুযায়ী ২০২২-২৩ মৌসুমে পাকিস্তানের পুরুষদের দল সাতটি টেস্ট খেলবে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২), ইংল্যান্ড (৩) ও নিউজিল্যান্ড (২)। টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি অনুষ্ঠিত হবে ওয়ানডে সুপার লিগের ম্যাচও। এই মৌসুমে মোট ১২টি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলা হবে তিনটি করে।
ঘরোয়া সূচি শুরু হবে আগামী ৫-১২ জুনের মধ্যে। শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড দল ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে সেপ্টেম্বর-অক্টোবর। পুনরায় নভেম্বরে ফিরবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। নিউজিল্যান্ড দল তার পরই দুটি টেস্ট ও তিন ওয়ানডে খেলতে সফর করবে। এর পর আগামী বছরের এপ্রিল ৫ ম্যাচের ওয়ানডে খেলতে সফর করবে আবার। সঙ্গে থাকবে ৫ ম্যাচের টি-টোয়েন্টিও।
এছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তান এশিয়া কাপে অংশ নেবে আগস্ট-সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের পর অক্টোবর-নভেম্বেরে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।