মেক্সিকোতে একই পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ এবং দুজন নারী। রোববার দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় এই ঘটনা ঘটে।সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিল। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেলেও পরে তা নিশ্চিত করা হয়নি।
আরো পড়ুন: দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই বাসের চাকার নিচে ঝাঁপ যুবকের!
উল্লেখ্য, দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। সেখানকার দু’টি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।
সূত্র: এনডিটিভি