ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার নুরপুরে
ঘর থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:57:43 AM
ঘর থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসা থেকে গোলাম রাফি সারোয়ার নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, রাফি পেশায় মোবাইল ফেক্সিলোডের ব্যবসায়ী। শনিবার তার মা সৈয়দা আক্তারের সঙ্গে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাতে একা বাসায় চলে আসেন। পরে রাতে তিনি একাই বাসায় ছিলেন। আজ রাত ৯ টার দিকে তার মা বাসায় ফিরে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে রোববার ভোরের দিকে এ খুনের ঘটনা ঘটেছে। এখনো হত্যার মোটিভ জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছে।