Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:56:12 AM

শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক চেয়ারম্যানসহ ৯ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী মোহনপুর ও বরকামতা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ ও সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার এএস আই মো. ছামছুদ্দিনসহ একদল পুলিশ সদস্য।
জানা গেছে, মোহনপুর ইউনিয়নের চেয়াম্যান প্রার্থী মো.রাশেদ খানকে ১০ হাজার, একই ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী মো. ইদ্রিস মিয়াকে ৫ হাজার, কামাল হোসেকে ৫ হাজার, সুরুজ মিয়াকে ৩ হাজার, আমির হোসেনকে ২ হাজার, আবুল ইসলামকে ৫ হাজার, কাজী নাছিম উদ্দিনকে ১০ হাজার, মছিউল আলম ভূইয়াকে ১০ হাজার, রবকামতা ইউনিয়নের মো. সফিকুল ইসলামকে ১০হাজার, আবদুল করিমকে ১০ হাজার টাকাসহ মোট ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম বলেন, মোহনপুর ও বরকামতায় এলাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙের দায়ে ইউনিয়ন পরিশোধ নির্বাচন আচরণ বিধি মালা ২০১৬ ও সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদ খানকে ১০ হাজার টাকাসহ ৯ ইউপি সদস্য প্রার্থীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউপি নির্বাচনে যেসব প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।