ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে সোলেমান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারে গতকাল শনিবার এই ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের গজারিয়া গ্রামের সালাহউদ্দিন মিয়ার ছেলে।
নিহত সোলেমানের বড় ভাই লোকমান মিয়া বলেন, সোলেমান রাধিকা বাজারের সুমন মিয়ার ওয়ার্কশপে কাজ করতো। শনিবার সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ঝালাইয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, পুলিশ সোলেমানের লাশ উদ্ধার করে তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।