ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচন
শপথ নিলেন ১২ চেয়ারম্যানসহ ১৫৬ জনপ্রতিনিধি
রণবীর ঘোষ কিংকর
Published : Sunday, 30 January, 2022 at 9:34 PM, Update: 30.01.2022 9:37:47 PM
শপথ নিলেন ১২ চেয়ারম্যানসহ ১৫৬ জনপ্রতিনিধিপঞ্চম ধাপে অনুষ্ঠিত হওয়া কুমিল্লার চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শপথ নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ হলেন ১নং শুহিলপুর ইউনিয়নের আবু বকর ছিদ্দিকী, ২নং বাতাঘাসী ইউনিয়নের এড. সাদেক হোসেন, ৩নং মাধাইয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ৫নং কেরণখাল ইউনিয়নের সুমন ভূইয়া, ৬নং বাড়েরা ইউনিয়নের আহসান হাবীব, ৭নং এতবারপুর ইউনিয়নের আবু ইউসুফ, ৮নং বরকইট ইউনিয়নে নূরে আলম, ৯নং মাইজখার ইউনিয়নের শাহ্ সেলিম প্রধান, ১০নং গল্লাই ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নে মো. শাহজাহান মিয়া, ১২নং বরকরই ইউনিয়নে সাইফুল ইসলাম মজুমদার শিপন, ১৩নং জোয়াগ ইউনিয়নে ইঞ্জি. আব্দুল আউয়াল খান।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় চান্দিনা আধুনিক পৌর কমিউনিটি সেন্টার হল রোলে ১২ ইউনিয়নের ১০৮জন সাধারণ ওয়ার্ড মেম্বার ও ৩৬জন সংরক্ষিত নারী ওয়ার্ড মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে একমাত্র মহিচাইল ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে গত ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।