ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ত্র মামলায় সিরাজগঞ্জে যুবকের ১৭ বছরের কারাদণ্ড
Published : Sunday, 30 January, 2022 at 7:41 PM
অস্ত্র মামলায় সিরাজগঞ্জে যুবকের ১৭ বছরের কারাদণ্ডসিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র মামলায় জাহিদুল ইসলাম নামের এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার চরমোহনপুর দাসপাড়া গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

বিশেষ ট্রাইব্যুনালের এপিপি নাজমুল হুদা ও মো. ইব্রাহীম খলিল ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালের ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা উল্লাপাড়ায় বিশেষ অভিযান চালান। অভিযানে জাহিদুল ইসলামের বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি দিলীপ কুমার বিশ্বাস বাদী হয়ে উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে আদালত জাহিদুল ইসলামকে ১৭ বছরের কারাদণ্ড দেন।