ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নির্বাচনী বিধিভঙ্গে ৪৩ মামলা, জরিমানা-কারাদণ্ড
Published : Sunday, 30 January, 2022 at 12:00 AM, Update: 30.01.2022 12:18:14 AM
কুমিল্লায় নির্বাচনী বিধিভঙ্গে ৪৩ মামলা, জরিমানা-কারাদণ্ডনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ৪৩ মামলায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল শনিবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলা প্রশাসনের অভিযানে এ মামলা ও জরিমানা করা হয়েছে। শনিবারের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে রাতে বিস্তারিত তথ্য  জানা যাবে। কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর ও বুড়িচংয়ে নির্বাচনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীসহ সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করায় এ জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলায় ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘন করায় ৩৫টি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া দেবিদ্বার উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করায় ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড প্রদান করা হয়। বুড়িচং উপজেলায় ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ৮টি মামলায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় নির্বাচনী আচরনবিধি ও সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচনী এলাকায় কাজ করছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ কার্যক্রম অব্যাহত থাকবে