ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ
Published : Saturday, 29 January, 2022 at 12:00 AM, Update: 29.01.2022 12:59:47 AM
কুমিল্লায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশগত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে ২৯১ জন। এর মধ্যে ১০০ জন বিদেশগামী। এই সময়ের মধ্যে জেলায় ১ হাজার ১ শ ৩২ জন করোনা পরীক্ষা করিয়েছেন। জেলায় করোনা শনাক্তের হার ৪০শতাংশ। গত একদিনে জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে কুমিল্লা নগরীতে ১ শ ৬ জন। এর পরের অবস্থানেই আছে লাকসাম ২৪ জন এবং চান্দিনায় ২৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুরু থেকে এপর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯ শ ৬৮ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজার ৪ শ ৪১জন। জেলায় মোট প্রাণহানির সংখ্যা ৯৬০ জন।
কুমিল্লার ডেপুটি সিভিল ডা. সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লায় এখনো পর্যন্ত করোনা শনাক্তের যে হার তা স্বাভাবিক ভাবেই উর্দ্ধমুখী। কিন্তু যে হারে বাড়ছে সে পরিস্থিতিতে বলা যায়-সেটি ওমিক্রণ হতে পারে।  
এদিকে কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় বেড়েছে ঠান্ডা জ¦র সর্দির প্রকোপ। একই উপসর্গ করোনার নতুন ধরন ওমিক্রনের। অনেকে আবার সাধারণ অসুখ মনে করেও করোনা পরীক্ষা করছেন না। তবে জনস্বাস্থ্যবিদ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, এই ধরনের লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করা প্রয়োজন। আর ওমিক্রনের লক্ষণ খুবই মৃদু হয়। আর এই ঢেউয়ে কুমিল্লা জেলায় করোনা আক্রান্ত হয়ে একে বারে খারাপ অবস্থায় হাসপাতালে এসেছেন এমন রোগীর খরও পাওয়া যায় নি। তবে যেহেতু একই সময়ে সিজনাল ফ্লু এবং ওমিক্রনের সংক্রমন দেখা দিয়েছে, যে কারনে আরো ১৫ থেকে ২০ দিন পর বুঝা যাবে আসলে কত মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। তবে এই মুহুর্তে স্বাস্থ্যবিধি মানা সবচেয়ে বেশি জরুরী।