ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে কথিত জ্বীনের বাদশা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
Published : Saturday, 29 January, 2022 at 6:43 PM
কুমিল্লায় র‌্যাবের অভিযানে কথিত জ্বীনের বাদশা গ্রেফতারবিভিন্ন রোগের নিরাময়,বন্দী জ্বীনকে বিতাড়িত করা,খনাশ জ্বীনকে পাতিল বন্দী করা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী করার প্রলোভন দেখিয়ে কুট কৌশলের মাধ্যমে বিভিন্ন সময়ে ১ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত জ্বীনের বাদশ জাকির হোসেনকে গ্রেফতার করেছে র ্যাব কুমিল্লা। শুক্রবার রাতে তাকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়।
র ্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন আজ শনিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।কুমিল্লায় র‌্যাবের অভিযানে কথিত জ্বীনের বাদশা গ্রেফতার
তিনি জানান,ভুক্তভোগী আবুল খায়েরের ছেলে জ্বীনের বাদশার কাছে প্রতারিত হওয়ার বিষয়টি র ্যাবকে লিখিত অভিযোগ জানানোর পর  নারায়ণগঞ্জের তার নিজ বাসা থেকে জ্বীন বন্দির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ কবজ উদ্ধার করে র ্যাব।
জাকিরের বিরুদ্ধে ভুক্তভোগীর অজান্তে তার বড় মেয়েকে প্রভাবিত করে কাবিন ও সাক্ষী ছাড়াই বিয়ের অভিযোগ রয়েছে। জাকির হোসেনের বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরে।