Published : Sunday, 30 January, 2022 at 12:00 AM, Update: 30.01.2022 12:17:49 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার শাসনগাছা এলাকার ঝিনুক আবাসিক ক হোটেল থেকে এক
যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ওই
হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।
হোটেলে দায়িত্বরত
দুলাল জানান, রাজমিস্ত্রি পরিচয়ে গত বৃহস্পতিবার রাত ১১টায় একটি কক্ষ ভাড়া
নেন ওই যুবক। খাতায় নাম লিখেছেন রাশেদ (২৩)। আর নিজেকে সুনামগঞ্জের দিরাই
উপজেলার উত্তর বাড়েরা গ্রামের আব্দুল খলিলের ছেলে উল্লেখ করেছেন। হোটেলে
প্রবেশের পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়। তাই পুলিশকে খবর দেওয়া হয়
কোতোয়ালি
মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মহিউদ্দিন বলেন, আধাঘণ্টার চেষ্টায় দরজা
ভেঙে কক্ষে ঢুকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা
মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত তা তদন্ত
করে বলা যাবে। হোটেল প্রবেশে সঠিক নাম-পরিচয় ব্যবহার করেছে কি-না
যাচাই-বাছাই করা হচ্ছে।