Published : Sunday, 30 January, 2022 at 12:00 AM, Update: 30.01.2022 12:17:44 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কা মোটরসাইকেল আরোহী এক ফল
বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বান্নগর এলাকায়
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনটি তাকে ধাক্কা দেয়। নিহত সোহরাব হোসেন ওরফে
মামুন (২৫) উপজেলার মক্রবপুর ইউনিয়নের বাননগর গ্রামের খলিফাবাড়ির আবদুল
গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন
খন্দকার জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন পাশের ভাতোড়া
এলাকা থেকে মোটরসাইকেলে করে মক্রবপুর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। রেললাইন
পার হওয়ার সময় সাগরিকা এক্সপ্রেস এসে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি জসিম উদ্দিন বলেন,
“ট্রেনের ধাক্কায় নিহত মামুনের লাশের ময়নাতদন্ত করতে চায়নি পরিবার।
পরিবারের আবেদনে য়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।