রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন এমবাপে
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
দীর্ঘদিন
ধরেই ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে আসা নিয়ে
গুঞ্জন শোনা যাচ্ছে। স্বয়ং এমবাপেও রিয়ালে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন
নিজের মুখেই। তবে এবার উল্টে গেলেন তিনি। জানালেন, ছাড়তে চান না পিএসজি।
সিএনএন'কে
দেওয়া এক সাক্ষাতকারে এমবাপে বলেন, 'আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ
দিচ্ছি না। জানুয়ারিতে এটা হবে না। পিএসজিতে আমি সত্যিই অনেক সুখে আছি।
পিএসজির খেলোয়াড় হিসেবে আমি এই মৌসুম পুরোটা শেষ করব। পিএসজিকে সবগুলো
শিরোপা জেতাতে আমি আমার সবটুকু উজাড় করে দিব।'
ফেব্রুয়ারিতে উয়েফা
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬'তে মুখোমুখি হবে পিএসজি এবং রিয়াল
মাদ্রিদ। সেই ম্যাচ নিয়ে বেশ উত্তেজিত এমবাপে। এ ব্যাপারে তিনি বলেন, 'আমার
সামনে এখন একটাই লক্ষ্য পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা। আমার মনে হয়
এটা পিএসজির সমর্থকদের অধিকার। আমি এই মৌসুমে সবকিছু জিততে চাই।'