ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সালাহর ব্যর্থতায় ধাক্কা খেলো লিভারপুল
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেলো শিরোপা প্রত্যাশী লিভারপুল। তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে লেস্টার সিটি। প্রতিপক্ষ চোটে জর্জরিত হওয়ার পরেও লিভারপুল সুযোগ হাতছাড়া করেছে অনেক। যার সুযোগ নিয়েছে লেস্টার। অথচ এই দলটি দিন কয়েক আগে ম্যানচেস্টার সিটির কাছেই খেয়েছে ৬ গোল!
শুরুতেই লিভারপুলের লিড নেওয়ার দারুণ সুযোগ ছিল। ১৬ মিনিটে পেনাল্টি পেয়েও সেটি জালে পাঠাতে ব্যর্থ হয়েছেন প্রাণভোমরা মোহামেড সালাহ। তার শট রুখে দেন লেস্টার গোলকিপার কেসপার স্মাইকেল। অথচ ৫ দিনের বিরতিতে প্রতিপক্ষের চেয়ে বেশিই সতেজ থাকার রসদ ছিল লিভারপুলের। পেনাল্টি মিসের পর আরও একবার জ্বাল কাঁপানোর জন্য শট নিয়েছিলেন সালাহ। কিন্তু তার শট দারুণ দক্ষতায় রুখে দেন লেস্টার গোলরক্ষক।
ভাগ্য তার পরেও সহায় ছিল। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েছিলেন সাদিও মানে। কিন্তু লিভারপুল তারকা শট নেন ক্রসবারের ওপর দিয়ে।  সেই জায়গায় লেস্টার ৫৯ মিনিটে পাওয়া সুযোগে কোনও ভুল করেনি। লুকম্যানের কল্যাণে স্কোর হয় ১-০।
এই হারের ফলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বেড়ে গেছে তাদের। শিরোপা জয়ের পথে যা আসলে শঙ্কা-ই বাড়াচ্ছে প্রতিনিয়ত। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে চেলসিরও সমান ৪১ পয়েন্ট।