ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু করলেন ইউএনও
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM
 বুড়িচং  (কুমিল্লা)  প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় পুষ্টিসেবা ডিজিএইচএস এর উদ্যোগে গতকাল ১১-১৪ ডিসেম্বর ২০২১ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠুর বাস্তবায়নে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী। ইপিআই ইনস্ট্রাক্টর মো. দেলোয়ার হোসেনসহ হাসপাতালের অন্যান্য ডাক্তারগণ উপস্থিত ছিলেন।