চৌদ্দগ্রামে কাজী এম এফ এস ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান ও স্কুল ব্যাগ বিতরণ
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এম এফ এস ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ৬২ হাজার টাকা আর্থিক অনুদান ও প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ১০০ জন ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরন করা হয়।
গতকাল শনিবার লে উপজেলার নোয়াপাড়া গ্রামে আর্থিক অনুদান ও স্কুল ব্যাগ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের সাধারণ সম্পাদক ও ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম(সাবেক প্রধান শিক্ষক)এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সোনাকাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আব্দুল্লাহ,কাজী এম এফ এস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আব্দুর রশিদ,যুগিরখিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ আরো অনেকে।
ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করেন,চা-সংসদের সচিব ডঃ কাজী মোজাফর আহম্মেদ,ফ্লোরিডা ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ আশিকুর রহমান, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম উদ্দিন,ওয়ারী ডিভিশনের এডিসি কাজী রোমানা নাছরিন।