রহিমপুর মাদরাসায় ৪০ ছাত্রকে কোরআন শরীফের সবক প্রদান
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৪০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের ছবক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ওই সবক প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান বক্তা হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান। মাদরাসার পরিচালক উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহাম্মেদ, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন।
মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নোমান আহম্মেদ কাসেমীর উপস্থাপনায় সবক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ বাশারত ভুইয়া, মুরাদনগর উম্মে সাকিনা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা আবু ইউসুফ, মুরাদনগর হিলফুল ফুজুল শিশু সদনের পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, কাজিয়াতল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার পরিচালক হাফেজ ওমর ফারুক, দিলালপুর তমিজ উদ্দিন মাদরাসার পরিচালক হাফেজ ওবায়েদ উল্লাহ ও সমাজ সেবক কবির হোসেন প্রমুখ।