ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার ঃ
করোনা পরিস্থিতি পরবর্তীতে পিছিয়ে থাকা ও স্কুল বিমূখ শিক্ষার্থীদের স্কুলমুখীকরন, নতুন বছরে শিক্ষার্থী ভর্তি, বছরের শুরু থেকেই নিয়মিত পাঠদান ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক অভিভাবক সমাবেশ।
শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল গাফফার সুমন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ
সভাপতি মো. বেলায়েত হোসেন, সদস্য ইসমাইল হোসেন বাবুল, নুরুল আলম, প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মর্জিনা আক্তার মুন্নি, রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক মোসা: রোকেয়া বেগম, মোহাম্মদ মজিবুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ অভিভাকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম।