প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীর জিহ্বা কেটে দিয়েছে এক বখাটে
Share
উপজেলার বাউশলা গ্রামে এক বখাটে যুবকের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে সদ্য এসএসসি পাস করা এক কিশোরীর মুখমণ্ডল ও জিহ্বা ুর দিয়ে কেটে দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে প্রথমে কেশবপুর হাসপাতালে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। মাগুরাডাঙ্গা গ্রামের লাভলু মোড়লের কন্যা সুমি খাতুন বাউশলা গ্রামে তার নানা আব্দুস সাত্তার সরদারের বাড়ি থেকে লেখাপড়া করে নিজেদের বাড়ি ফিরছিল। রবিবার সন্ধ্যায় বাউশলা গ্রামের আফসার সরদারের বখাটে ছেলে মনিরামপুর ডিগ্রী কলেজের ছাত্র আতাউর রহমান লাল্টু তাকে ডেকে প্রেমের প্রস্তাব দেয়। সে প্রস্তাব প্রত্যাখ্যান করায় লাল্টু ুর দিয়ে সুমির মুখমণ্ডল ও জিহ্বায় আঘাত করে পালিয়ে যায়। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি জানান, ঘটনা শুনেছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১