রমজান মাসের বেশি বেশি আমলে আখেরাতের শান্তি নিহিত:কুমিল্লায় ইফতার মাহফিলে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী
Share
স্টাফ রিপোর্টার: মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আযম আলহাজ শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী বলেছেন, পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। পুরো মাস রোজা পালনের মাধ্যমে মানুষ পাশবিক ইচ্ছা ও অদম্য জৈবিক চাহিদার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। আর এরি মধ্যদিয়ে নিজেকে মুমিন হিসেবে গড়ে তোলার সুযোগ পায়। পবিত্র রমযান মাসে এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আমল আকিদা মজবুত করতে পারলেই পরকালে আল্লাহর দিদার লাভ সম্ভব। কেননা রোজার পুরস্কার স্বয়ং আল্লাহই দেবেন। গতকাল বুধবার মাইজভান্ডার দরবারের অধীনস্থ কুমিল্লার গর্জনখোলা খানকা শরীফে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে খলিফায়ে আযম আলহাজ শাহ মো: আলমগীর খান, আলহাজ আবদুর রহমান, খাদেম মো: ফিরোজ, মানিক খন্দকার, মাহবুব হোসেন সেলিম, ইসলামি সঙ্গীত শিল্পী নজরুল ইসলাম মাইজভান্ডারিসহ পাঁচ শতাধিক আশেকান, মুরিদান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী আরও বলেন, পীর আউলিয়াদের বদৌলতে এদেশে ইসলাম পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। যারা পীর আউলিয়াদের কটাক্ষ্য করে কথা বলেন তারা ইসলামের শত্র“। তিনি বলেন, মাগফিরাত রহমত ও নাজাতের এ মাসে বেশি বেশি নেক আমল করে আখেরাতে শান্তির পথ সৃষ্টি করুন। তিনি তার বক্তব্যে বাবাজান কেবলা সৈয়দ মইনুদ্দীন আহমেদ আল হাছানীর রেখে যাওয়া দ্বীনি সৃষ্টিকর্মগুলো হেফাজতের আহবান জানান। তিনি বলেন, এদেশে সুন্নীয়াত প্রতিষ্ঠায় বাবাজান কেবলা যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন। বক্তব্য শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তালা
  • গ্রাম ডাক্তাররা স্বল্প ব্যয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দেন - রেলমন্ত্রী
  • তিতাস নদী থেকে অবৈধ বালু উত্তোলন
  • কুমিল্লায় ২১ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
  • চান্দিনায় স্কুল শিক্ষিকার ইন্তেকাল
  • ‘রমজানেও বাজার স্থিতিশীল থাকবে’
  • জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় ৩ দিনব্যাপি কর্মসূচি
  • ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কুমিল্লার বিনিয়োগকারীরা
  • স্কুলছাত্র নিলয় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আটক
  • আদালতে স্বীকারোক্তি দিলেন বাবুনগরী
  • মোকাম ইউপি উপ নির্বাচন:সদস্য পদে শেষ দিনে ৮টি মনোনয়ন দাখিল
  • ‘সমৃদ্ধ অর্থনীতির জন্য রাজনৈতিক স্থিতির বিকল্প নেই’
  • সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৬ মে
  • বাংলাদেশ সেনাবাহিনী ফুটবলে চ্যাম্পিয়ন কুমিল্লা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১