রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
জয়পুর সমবায় সমিতির ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ৬২তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সমিতির নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার পরিচালক (প্রশাসন) সালাহ উদ্দিন ইবনে সাঈদ।
জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা  সদর দক্ষিণ উপজেলা সমবায় কর্মকর্তা মো: জামাল হোসেন, কেটিসিসিএ লিঃ এর চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজ এবং সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আক্তার হোসেন।
সভার শুরুতে অত্র সমিতির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খোকন কর্তৃক রচিত "আমার দেখা সমবায়" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সভায় সমবায়ের কার্যক্রম, গ্রামীণ উন্নয়ন এবং সমবায়ীদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদে সদস্যদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমিতির সভাপতির সৌজন্যে আয়োজিত উন্মুক্ত লটারি। এতে সমিতির সদস্যদের অংশগ্রহণে মোট ২০টি পুরস্কার বিতরণ করা হয়।
আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সমবায়ী চেতনার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২