গতকাল ২৬ নভেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ‘ওহরঃরধঃরাবং ড়ভ ইঅজউ ঃড়ধিৎফং জঁৎধষ উবাবষড়ঢ়সবহঃ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বার্ডের লালমাই অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে গ্রামীণ উন্নয়ন, খাল পুনরুদ্ধার, খাদি শিল্পের বাজার সম্প্রসারণ, নারী স্বাস্থ্য ও সুরক্ষা, যুব উদ্যোক্তা উন্নয়ন, গ্রামীণ গ্রন্থাগার পুনরুজ্জীবন এবং উদ্ভাবন নিয়ে চলমান প্রায়োগিক গবেষণা ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠানে সেমিনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন, সহযোগী সেমিনার পরিচালক হিসেবে ছিলেন পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজ আফরীন খান এবং সহকারী সেমিনার পরিচালক ও র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি) জনাব মোহাম্মদ আশরাফুর রহমান ভূঁঞা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের অবদান স্মরণ করে বলেন, বার্ডকে সময়ের বাস্তবতা অনুযায়ী কাজ করতে হবে। তিনি কুমিল্লার খালগুলোর নাব্যতা ও পরিবেশ রক্ষায় অবৈধ দখল, জলাবদ্ধতা এবং ইপিজেডের রাসায়নিক বর্জ্যে দূষণের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পিএসসি সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ড. আখতার হামিদ খানের দর্শন অনুযায়ী সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শুনে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। তিনি কুমিল্লার হাতে বোনা খাদি ও তাঁত শিল্পের টিকে থাকা অল্পসংখ্যক কারিগর পরিবারের জ্ঞান সংরক্ষণ করে তা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করার ওপর জোর দেন, যাতে নতুন প্রজন্মের মাঝে এই ঐতিহ্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি গ্রামীণ নারীদের মানসিক স্বাস্থ্য, ব্রেস্ট ও সারভাইকাল ক্যান্সার স্ক্রিনিং ও ডেটাবেজ গঠন, কমিউনিটি স্বাস্থ্যসেবা ও ফলোআপে ৪০ জন যুবককে সম্পৃক্তকরণ, নারী-শিশু সহিংসতা রোধে সমীক্ষা ও স্থানীয় সংলাপ, জলবায়ু উদ্ভাবনসহ তরুণ উদ্যোক্তা উন্নয়ন, গ্রামীণ লাইব্রেরি পুনরুদ্ধার, ঋতুভিত্তিক সাংস্কৃতিক চর্চা এবং ৩ মাস, ৬ মাস ও ১ বছর পর ফলোআপ বৈঠকের মাধ্যমে অগ্রগতি মূল্যায়নের আহ্বান জানান তিনি। সেমিনার পরিচালকের বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন সেমিনারে উপস্থাপিত গবেষণা ও আলোচনায় প্রাপ্ত দিকনির্দেশনাগুলো বাস্তবায়নে বার্ডের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং অতিথিদের মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ জানান।
সেমিনারের বিভিন্ন সেশনে বার্ডের কর্মকর্তাবৃন্দ ‘গধৎশবঃ ঊীঢ়ধহংরড়হ ধহফ ঈধঢ়ধপরঃু উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ঈঁসরষষধ'ং ঐধহফড়িাবহ কযধফর ওহফঁংঃৎু’, ‘গ্রামীণ যুব উদ্যোক্তা উন্নয়ন: একটি সমন্বিত সহায়তা মডেল’, ‘স্বাস্থ্য-ই-শক্তি: সমন্বিত স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’, ‘গাছের ছায়ায় পাঠের আসর’, ‘গ্রামীণ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে টেকসই শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন’, ‘জঁৎধষ উবাবষড়ঢ়সবহঃ ওহহড়াধঃরড়হ ঙষুসঢ়রধফ ২০২৭’, ‘অ ঈড়সসঁহরঃু ইধংবফ ঈধহধষ গধহধমবসবহঃ গড়ফবষ ভড়ৎ ওহঃবমৎধঃবফ ঋধৎসরহম, ঝড়ষধৎ ওৎৎরমধঃরড়হ ধহফ ঝড়ষধৎ খরমযঃরহম’ এবং ‘জঁৎধষ ণড়ঁঃয খবধফবৎংযরঢ় ওহরঃরধঃরাব (জণখও): অ ঈড়সসঁহরঃু ইধংবফ গড়ফবষ ভড়ৎ জঁৎধষ ঞৎধহংভড়ৎসধঃরড়হ ঃযৎড়ঁময ণড়ঁঃয খবধফবৎংযরঢ়’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন। এর মধ্যে ড. আখতার হামিদ খানের খাল খনন উদ্যোগ ও ১৯৯৫ সালের বার্ড সমীক্ষার ধারাবাহিকতায় কুমিল্লা সদর দক্ষিণ ও চান্দিনার ‘কার্জন খাল’-সহ নির্বাচিত খাল পুনরুদ্ধার, পলি ও কচুরিপানা অপসারণ, দখলমুক্তকরণ এবং স্থানীয় জনগোষ্ঠী, সমবায় ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ২ বছর মেয়াদি পাইলট গভর্ন্যান্স মডেলের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি পরিচালক (গবেষণা) ড. শেখ মাসুদুর রহমান, যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুর রহমান ভূঁঞার যুক্ত গবেষণায় চান্দিনা ও দেবীদ্বারের বড়কামতা গ্রামে তুলা উন্নয়ন বোর্ডের তুলার মাধ্যমে ৭০ জন সুতা কাটুনি ও ১০ জন খাদি শিল্পীকে যুক্তকরণ, ফ্যাশন হাউস ‘চারুভূমি’ ও বার্ড সমবায় বিপণনের সহায়তায় পণ্য উৎপাদন, জিআই স্বীকৃতি রক্ষা, খাদি পল্লি স্থাপনে তাঁত উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় এবং ৯ অক্টোবরের বড়কামতা সেমিনারের অভিজ্ঞতার ভিত্তিতে ‘কুমিল্লার হাতে বোনা খাদি শিল্পের বাজার সম্প্রসারণ ও সম্ভাবনা’ শীর্ষক কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বার্ডের বিভিন্ন বিভাগের অনুষদ সদস্য, গবেষক, প্রশিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
