শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ইস্কাপ সিরাপ আটক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৪৫ এএম |

কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ইস্কাপ সিরাপ আটককুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধীন মথুরাপুর বিওপির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর দক্ষিণ উপজেলার জয়নগর বাগানবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ আটক করা হয়।
আটক মাদকদ্রব্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২