আলমগীর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে গাড়ি চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে মহাসড়কের রায়পুর বিদ্যুৎ অফিসের সামনে কুমিল্লা মুখী লেনে গাড়ি চাপায়
অজ্ঞাত পুরুষ বয়স আনুমানিক(৫৫) বছর ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যায়। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
