বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৭ তমপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:৪৭ এএম |

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৭ তমপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাকারিয়া হোসাইন ভূঁইয়া ।।
নানা আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মোড়ক উন্মোচন, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজের কান্দিরপাড়স্থ উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ভিক্টোরিয়া কলেজে অনেক অপ্রয়োজনীয় বিষয় রয়েছে, তবে বর্তমান প্রেক্ষাপটে ভূগোল, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আইসিটির ওপর একটি বিশেষ কোর্স চালুর বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিন, এটি করা সম্ভব। কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আমি এখানে আসার আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং লিখিত চিঠি পৌঁছে দিয়েছি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল ক্যাম্পাসে ৫ তলা বিশিষ্ট নতুন ছাত্রাবাস, ডিগ্রি শাখায় ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং ৫ তলা বিশিষ্ট ডরমেটরি নির্মাণের দাবি জানিয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উতবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সৌহরাব হাসান এবং সহকারী অধ্যাপক মো. মহিবুবুল হকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, কুমিল্লার সম্ভ্রান্ত ব্যবসায়ী ও জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রভূত অর্থ ব্যয়ে ঐতিহ্যবাহী এই কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষাবিস্তারে তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ ভারতীয় সরকার তাঁকে ‘রায় বাহাদুর’ উপাধি প্রদান করে। তাঁর স্মৃতি রক্ষার্থে ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার প্রধান ফটকে শ্বেতপাথরের একটি আবক্ষ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২