বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
চান্দিনায় জামায়াতের উপজেলা আমীরের শপথ অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

রণবীর ঘোষ কিংকর। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা শাখার আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা মিজানুর রহমান। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লার চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য আব্দুল বারী ও অ্যাডভোকেট সাইফুল আলম। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২