শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাইউস্টে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ  কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকার রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব। কর্মশালায় গ্র্যান্ট প্রপোজাল প্রণয়নের বিভিন্ন কৌশল, গবেষণা প্রকল্পের জন্য অর্থায়ন সংগ্রহের উপায় এবং একটি মানসম্মত ও কার্যকর গ্র্যান্ট প্রপোজাল তৈরির প্রয়োজনীয় দিকসমূহ নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের গবেষণার সক্ষমতা বৃদ্ধি, গবেষণা অর্থায়নের সুযোগ অন্বেষণ এবং মানসম্মত গবেষণা প্রস্তাবনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অবঃ); সকল শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক জনাব সালমা পারভিন সুমা। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২