বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
নারীদের জন্য হচ্ছে ‘বিশেষায়িত’ বিকেএসপি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ১:১৯ এএম |

নারীদের জন্য হচ্ছে ‘বিশেষায়িত’ বিকেএসপি

নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেক। ক্রীড়াঙ্গনে অবশ্য এত দিন এ রকম কিছু ছিল না। বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আগামীতে নারীদের জন্য পৃথক বিকেএসপি করার পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে ২০২৭ সালের জানুয়ারিতে রাজশাহী বিকেএসপিতে শুধু নারী শিক্ষার্থীরা থাকবেন। 
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মোঃ গোলাম মাবুদ হাসান বলেন, ‘আমরা নারীদের একটি বিকেএসপিতে রাখতে চাই। এজন্য রাজশাহী বিকেএসপিতে থাকা পুরুষ বক্সারদের অন্য বিকেএসপিতে আনা হবে। পাশাপাশি সেখানে ফুটবল, ক্রিকেট, বক্সিং, তায়কোয়ান্দো,কারাতে, দাবার নারী শিক্ষার্থীরা রাজশাহীতে প্রশিক্ষণ নেবেন। রাজশাহীতে হকি টার্ফ নেই, ফলে নারী হকি দল সাভার বিকেএসপি থেকে এখনই সেখানে প্রেরণ করা সম্ভব নয়। রাজশাহীর সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করে সেখানে আগামীতে অন্য সকল ডিসিপ্লিনেই নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
১৯৮৬ সাল থেকে বিকেএসপি কার্যক্রম শুরু। প্রথম এক যুগ শুধু পুরুষ শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ ছিল। ১৯৯৮ সাল থেকে নারী শিক্ষার্থী ভর্তি শুরু হয়। প্রথম দিকে সাভার বিকেএসপিতেই ভর্তি হতো। এরপর আঞ্চলিক বিকেএসপিতেও নারী শিক্ষার্থী প্রশিক্ষণ চলতে থাকে। বিকেএসপি প্রতিষ্ঠার চার দশক পর নারীদের জন্য বিশেষায়িত করার কারণ সম্পর্কে পরিচালক প্রশিক্ষণ বলেন, ‘প্রধান কেন্দ্রে আবাসন স্বল্পতার জন্য নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো কঠিন। সেই দৃষ্টিকোণ থেকে নারীদের জন্য বিশেষায়িত একটি বিকেএসপি হলে ভালো হয়।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আঞ্চলিক বিকেএসপিকে গুরুত্ব দিচ্ছেন। সেই আলোকে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা যে কেন্দ্রে পরীক্ষা দেবেন সেই কেন্দ্রেই প্রশিক্ষণ নিতে পারবেন। এটা শুধু পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে কারণ নারী শিক্ষাথীদের ডিসিপ্লিন ভেদে সাভার কিংবা রাজশাহী যেতে হবে। রাজশাহীর পবা উপজেলায় ১৭ একর জমিতে বিকেএসপি গড়ে উঠেছে। নারীদের প্রশিক্ষণের জন্য আলাদা বিকেএসপি হলে আলাদা ব্যবস্থাপনা প্রয়োজন। কোচ-প্রশাসক পদায়নে সেই পরিকল্পনাও রয়েছে বিকেএসপি’র নীতি নির্ধারকদের।
বিকেএসপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখনো সবচেয়ে বেশি আলোচনায় সুইডেন ও ডেনমার্কে ডানা-গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে। বেশি বয়সের খেলোয়াড় খেলানোর অভিযোগে বাংলাদেশ অনেক দিন ইউরোপের এই টুর্নামেন্টে আমন্ত্রণ পায়নি। এবার আবার ডানা-গোথিয়া কাপে খেলার আমন্ত্রণ এসেছে। বিকেএসপি সেই সুযোগ হাতছাড়া করতে চায় না, ‘ডানা-গোথিয়া কাপের টুর্নামেন্টের আয়োজকদের সাথে আমাদের আলোচনা চলছে। বাফুফে থেকে আমরা প্রয়োজনীয় কাগজ এনেছি। মাননীয় মন্ত্রী আন্তরিক এই টুর্নামেন্টে বিকেএসপি দল প্রেরণ নিয়ে। আশা করছি কিছু দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারব।’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২