বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রিজের পাশে দাঁড়িয়ে অসহায় চোখে নিজেকে ‘বোল্ড’ হতে দেখলেন ব্যাটার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ১:১৯ এএম |

ক্রিজের পাশে দাঁড়িয়ে অসহায় চোখে নিজেকে ‘বোল্ড’ হতে দেখলেন ব্যাটার
এক অদ্ভুত আউটের সাক্ষী হতে হলো ক্রিকেট বিশ্বকে। বোলার বল করছেন। নন স্ট্রাইক প্রান্তে ব্যাটার দাঁড়িয়ে থাকলেও স্ট্রাইকে কোনো ব্যাটার নেই। তিনি আছেন লেগ আম্পায়ার যেখানে থাকেন, সেই দূরত্বে দাঁড়িয়ে। ফাঁকা স্টাম্পে ঠিকই বল লাগাতে পারলেন বোলার, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন ব্যাটার।
এই আউটের কেতাবি নাম ‘ফ্রি বল’, যার শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার দিয়েন্দ্রা ডট্টিন। মাঠে নামার পর নির্ধারিত সময়ের মধ্যে বোলারের সামনে দাঁড়াতে পারেননি তিনি, তার শাস্তি পেতে হলো অদ্ভুতূড়ে এক আউটে।
মেয়েদের বিগ ব্যাশ লিগে সারাহ গ্লেন খালি স্টাম্পে বোলিং করে মেলবোর্ন রেনেগেডসের নতুন এই ব্যাটারকে বোল্ড করেন।
জর্জিয়া ওয়েরহ্যামের আউটের পর ব্যাট করতে নামেন অভিজ্ঞ অলরাউন্ডার ডট্টিন। কিন্তু গ্লাভস হেলমেট তখনও পরতে পারেননি। মাঠের মাঝখানে এসে সেগুলো পরতে শুরু করেন। ততক্ষণে ২০২১ সালের বিবিএলের আগে চালু হওয়া নিয়মে নির্ধারিত সময় পার করে ফেলেছেন তিনি।
খেলার গতি বাড়াতে নেওয়া নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট কিংবা রিটায়ার্ড হার্ট হওয়ার পর একজন নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী বলের জন্য প্রস্তুত হতে হবে, নয়তো নন স্ট্রাইকারে থাকা ব্যাটারকে বল মোকাবিলা করতে হবে।
আম্পায়ার ডট্টিনকে নির্ধারিত সময়সীমা পার করার দায়ে তাকে স্টাম্পের পাশে বেশ দূরে থাকার নির্দেশ দেন এবং গ্লেন ফ্রি বল পান। ব্রিসবেনের বোলার মাঝের ও লেগ স্টাম্পে আঘাত করেন। গোল্ডেন ডাক মারেন ডট্টিন। 
গ্লেন যেন উদযাপনের ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তিনি হেসে হাত দিয়ে মুখ ঢেকে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
৯৭ রানে মেলবোর্ন ৫ উইকেট হারালেও ৩৪ বলে ৪১ রান প্রয়োজন ছিল তাদের। তিন উইকেট হাতে রেখে শেষ বলে ১৩৮ রান তাড়া করে সফল হয় তারা।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২