বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়চৌদ্দগ্রামে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় প্যানেল চেয়ারম্যানের উপর হামলা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:৪৫ এএম |

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়চৌদ্দগ্রামে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় প্যানেল চেয়ারম্যানের উপর হামলামোঃ এমদাদ উল্যাহ ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরোধী বক্তব্যের জেরে প্যানেল চেয়ারম্যান শাহ আলমের উপর হামলা চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। দ্রুত হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছেন তারা। 
স্থানীয় সূত্র ও প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ শাহ আলম বর্তমানে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ওই ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের ইদ্রিস মিয়া ও যশপুর গ্রামের কাদের মিয়ার মাদক ব্যবসার বিরোধীতা করে আসছিলেন। এতে তারা শাহ আলমের উপর ক্ষিপ্ত হয়ে যে কোন ধরনের ক্ষতি সাধনের পাঁয়তারা করতে থাকে। মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইনসহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যানদের উপস্থিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্যানেল শাহ আলম তাঁর বক্তব্যে রাজনৈতিক ছত্রছায়ায় ইদ্রিস মিয়ার মাদক ব্যবসার চিত্র তুলে ধরেন। যে কোন উপায়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস মিয়া ও আবদুল কাদের বিষয়টি অবগত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে উপজেলাস্থ মডেল মসজিদের সামনে অবস্থান করতে থাকে। মিটিং শেষে বিকেল সাড়ে তিনটায় প্যানেল চেয়ারম্যান শাহ আলম মোটর সাইকেল যোগে উপজেলা থেকে বের হওয়ার সময় তারা গতিরোধ করে টানা হেছড়া করে প্রকাশ্যে গালমন্দ শুরু করে। গালমন্দে নিষেধ করলে তারা এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে শাহ আলমের হাতে পায়ে, বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এক পর্যায়ে ইদ্রিস মিয়া শাহ আলমের গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং পরিহিত পোশাক ছিড়ে ক্ষতি সাধন করেন। তখন চিৎকার করলে হামলাকারীরা শাহ আলমকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, ‘তোর খবর আছে। সুযোগ মত পাইলে তোকে প্রাণে মেরে লাশ গুম করা হবে, তোর হাত পা কেটে চিরতরে পঙ্গু করে দিব’। এরপর আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। 
খোঁজ নিয়ে জানা গেছে, পাড়ুয়ারা গ্রামের পূর্ব পাড়ার ইদ্রিস মিয়া রাজনৈতিক খোলস পাল্টিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানিয়েছে সচেতন মহল। 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলম বাদি হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না’। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলমের উপর হামলার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। কঠোর পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে’।   


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২