আলমগীর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
প্রেপ্তারকৃতরা হলো, ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মো. গোলাম কাউছার (৩০) এবং একই উপজেলার হাকর গঙ্গানগর গ্রামের কাজল মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২১)।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, সোমবার রাতে (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) প্রেমদাস রায়ের নেতৃত্বে সার্জেন্ট মো. নাজমুল হাসান, এসআই সন্দ্বীপ কুমার সাহা ও এটিএসআই মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৫৩২৯) তল্লাশী চালিয়ে কসটেপ মোড়ানো ১৬ টি প্যাকেট থেকে মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার এবং গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায় বলেন, ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ রয়েছে প্রাইভেটকার। এঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
