বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
তিতাসে মসজিদের তার চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নারীসহ আহত-৫
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কবির হোসেন, তিতাসঃ তিতাস উপজেলার মজিদপুর গ্রামের জমিদার বাড়ির জামেমসজিদের বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের নারীসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ ২৪ নভেম্বর দুপুরে মজিদপুর গ্রামের পোস্ট অফিস মোড়ে।
আহতরা হলেন ফয়সাল(৩০), খলিল (৪৬), সামসুউদ্দিন (৫০), সিয়াম(২৫),শিরিনা আক্তার (৬০) ও সাকিব(২০)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে এদের মধ্যে সামসুউদ্দিন, সিায়ম ও সাকিব তাদের  অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছেন কর্মরত চিকিৎসক।
মালেশিয়া প্রবাসী আহত মো. ফয়াসল অভিযোগ করে  বলেন, জমিদার বাড়ির জামেমসজিদের বৈদ্যুতিক তার কয়েক দিন পর পর  নুরুজ্জামানের ছেলে  সাকিব ও হক মিয়ার ছেলে চুরি করে নিয়ে যায়। এনিয়ে স্থানীয়রা সমালোচনা করে,এসময় আমি সেলুনে চুল কাটাচ্ছি। তখন নুরুজ্জামান, হক মিয়া,সাকিবসহ তাদের লোকজন এসে আমাকে অতর্কিত মারধর শুরু করে,তখন আমার চিৎকার শুনে আমার স্বজনরা এগিয়ে আসলে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমিসহ আমাদের চারজন আহত হয়েছে।  তারা হলেন,সামসুউদ্দিন, খলিল,সিয়ান ও শিরিনা আক্তার। 
অপর পক্ষের আহত সাকিবের স্বজনরা অভিযোগ করে বলেন,সাকিব তাদের ইয়াবা বিক্রি না করায় তাকে মারধর করে গুরতর আহত করেছে। আমরা এঘটনার সঠিক বিচার চাই।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার মো.নাঈম বলেন, মারামারির করে এক নারীসহ ৫ জন চিকিৎসা নিতে আসেন,এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছি।
তিতাস থানা ওসি মমিরুল হক বলেন, মজিদপুর গ্রামে মারামারি খুব তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য  হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি। বর্তমানে মজিদপুর গ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২