সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় মাদক ও ভারতেঅনুপ্রবেশের চেষ্টাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:৪৯ এএম |

ব্রাহ্মণপাড়ায় মাদক ও ভারতেঅনুপ্রবেশের চেষ্টাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক বিশেষ অভিযানে চার কেজি গাঁজা, নগদ টাকা ও যানবাহনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ও রোববার উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় দুজন, পাসপোর্ট আইনে দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, চুরি মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে (সামারি ট্রায়াল) তিনজন রয়েছেন।
মাদক উদ্ধার ও গ্রেপ্তার: গতকাল শনিবার বেলা একটার দিকে উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে পুকুরসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় চার কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বরিশাল নগরের ধান গবেষণা রোডের মো. রফিকুল ইসলাম (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বালিয়াহুরা গ্রামের মো. জীবন (২৪)।
এ ছাড়াও গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে দুজনকে আটক করে বিজিবি। সীমান্তের ২০৫৯ নম্বর মূল পিলারের পাঁচ গজ ভেতরে বাংলাদেশ অংশে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার টাকা, দুটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরের ২য় মুরাদপুর এলাকার মো. শিবলী (২৯) ও দক্ষিণ চর্থা এলাকার মেহেদী হাসান ওরফে টিটু (৩৫)। পরে তাঁদের পাসপোর্ট আইনের মামলায় থানায় হস্তান্তর করা হয়।
 রোববার পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি ও মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. সুলতান আহাম্মেদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার উত্তর চান্দলা গ্রামে। এ ছাড়া চুরি মামলার আসামি মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মো. বায়জিদ (২৩), জিআর পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ চান্দলা গ্রামের শ্যামল খাঁন (৪৬) এবং ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার মো. রাজিব মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।
মাদক সেবনের দায়ে রোববার পৃথক আরেক অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মো. ইউসুফ (২১) ও মো. সোহাগ (১৮) এবং ব্রাহ্মণপাড়ার মাধবপুর এলাকার রিফাত সরকার (২৬)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তার সব আসামিকে আজ রোববার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২