রাজধানীর হাজারীবাগ বটতলার একটি ফ্ল্যাটের দ্বিতীয় তলায় ব্লেন্ডার মেশিন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পারভিন। আহতরা হলেন, ফাতেমা আক্তার উর্মি (২০) ও ফরিদা বেগম (৬০)। আহত ফরিদাকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত উর্মিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানিয়েছেন, ফরিদার শরীরের বিভিন্ন স্থানে গ্লাস ভেঙে কেটে গেছে।
বার্নে নিয়ে আসা প্রতিবেশী রাহিম ইসলাম বলেন, আমরা ওই ভবনের সামনে চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দে ওই বাসার জানালার গ্লাস ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। পরে গিয়ে দেখতে পাই, ফরিদা নামে এক নারী রক্তাক্ত অবস্থা পড়ে আছে। সেখানে আরও কয়েকজন আহত হয়। পরে লোকজনের সহযোগিতায় গুরুতর আহত ফরিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
বার্ন ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানিয়েছেন, ফরিদার শরীরের বিভিন্ন স্থান কাচের গ্লাসে কেটে গেছে, তবে দগ্ধ ছিল না। তিনি বলেন, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। মুখমণ্ডল যখম হওয়া উর্মিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ফরিদা ওই বাসায় রান্নার কাজ করেন। আহত ফরিদা জানিয়েছেন, তিনি ব্লেন্ডার দিয়ে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে একজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছেন।
একদিকে আহত উর্মি জানিয়েছেন, তার মা পারভিন বেগম আহত হয়েছেন, তাকে পাওয়া যাচ্ছে না।
