সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায় সরকার’
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

সরকারের পরিকল্পনা হলো, আগামী সাত থেকে আট বছরের মধ্যে দেশের ইটভাটার কার্যক্রম ধাপে ধাপে বন্ধ করে পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন বৃদ্ধি করা। এই উদ্যোগের উদ্দেশ্য হলো বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা।এছাড়া, শিল্পকারখানার নির্গমন পর্যবেক্ষণ, যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজের দূষণ কমানোর জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের একটি জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে জৈব ও পৌর বর্জ্য পোড়ানো, ইটভাটা, অনিয়ন্ত্রিত নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং আন্তঃসীমান্ত দূষণ। এসব বিষয় নিয়ন্ত্রণে বায়ুদূষণ বিধিমালা-২০২২ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ কার্যকর করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সরকার ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে যানবাহন, কলকারখানা, ইটভাটা, নির্মাণকাজ, বর্জ্য, গৃহস্থালি ও কৃষিকাজ থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য ধাপে ধাপে ব্যবস্থা গ্রহণ করা হবে।সরকারি সেবা
তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২০৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১০ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৩৬টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ৯১টি অভিযান চালিয়ে ২৮৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখার অপরাধে ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
মন্ত্রী বলেন, দেশে ৩১টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে দূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্পের আওতায় শিল্পকারখানার নির্গমন অনলাইনে পর্যবেক্ষণ, যানবাহন পরীক্ষাকেন্দ্র আধুনিকায়ন এবং ঢাকায় ৪০টি বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ রয়েছে।
তিনি আরও বলেন, দেশে প্রায় আট হাজার ইটভাটা রয়েছে। একসঙ্গে সব বন্ধ করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে ইটভাটার পরিবর্তে ব্লকের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ কমানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২