শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
টানা দুই দিনের বৃষ্টিতে ভোগান্তিতে ব্রাহ্মণপাড়াবাসী, ফসলের ক্ষতির আশঙ্কা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২১.১১.২০২৬ ২:০৫ এএম |

টানা দুই দিনের বৃষ্টিতে ভোগান্তিতে ব্রাহ্মণপাড়াবাসী, ফসলের ক্ষতির আশঙ্কাইসমাইল নয়ন।। 
অগ্রহায়ণের শুরুতে হেমন্তের চিরাচরিত কুয়াশার চাদর ভেদ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। টানা দুই দিনের বৃষ্টিতে উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, গত দুদিন ধরে ব্রাহ্মণপাড়া উপজেলায় মানুষের চলাচল অনেক কমে গেছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। উপজেলার বিভিন্ন সড়ক ও অলিগলিতে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে কাদার। এতে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
টানা বৃষ্টির প্রভাব পড়েছে উপজেলার স্বাস্থ্যসেবা খাতেও। বৃষ্টির কারণে হাসপাতালে রোগীর চাপ তুলনামূলকভাবে কম দেখা গেছে। এদিকে হেমন্তের এই সময়ে কখনো হালকা আবার কখনো ঘন কুয়াশার আভায় আকাশ ঢাকা থাকছে; এরই মধ্যে টানা বৃষ্টির ফলে প্রকৃতিতে কখনো শীতের আমেজ, কখনোবা ভ্যাপসা গরমের আবেশ বিরাজ করছে।
এই বৃষ্টিকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মাঝে। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় রবি ফসল বপন ও রোপণের কাজ চলছে। স্থানীয় কৃষক জমির হোসেন বলেন, ‘এখন জমিতে বিভিন্ন ধরনের রবি ফসল বুনছেন কৃষকেরা। নিচু জমিতে বৃষ্টির পানি জমে গেলে রবি ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উঁচু জমির ফসলের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারী হতে পারে।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া সদরের প্রবীণ শিক্ষক আবদুল মতিন বলেন, ‘অগ্রহায়ণের এই সময়ে এ ধরনের টানা বৃষ্টি খুব কমই দেখা যায়। রবি ফসলের জন্য এর ভালো ও খারাপ—দুটো দিকই রয়েছে। তবে সামনে আর বৃষ্টি না হলে আগাম জাতের রবি ফসলের জন্য এটি ভালো হবে বলে আশা করা যায়।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২