প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) সকালে উপজেলার বাগমারা বাজারে দোকান মনিটরিং পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এর নেতৃত্বে উপজেলার বাগমারা বাজারে প্রাইকারী ও খুচরা বাজারে দোকান মনিটরিং করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় মা অয়েল মিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার' টাকা জরিমানা করা হয়। এসময় স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুর আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা 'বলেন, কোনো অবস্থাতেই নিত্যপণ্যের বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে দেওয়া হবে না। নির্ধারিত মূল্যের বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
