শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
ফেনীতে ভারী বর্ষণের আশঙ্কা, ৩ নম্বর সংকেত
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফেনীতে আগামী রোববার (২২ নভেম্বর) পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ফেনী জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান।
তিনি বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ফেনী উপকূলীয় এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়টির প্রভাবে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২