শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠেথাকার নির্দেশ এমপি জসিমের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১১.২০২৬ ১:৪৩ এএম |

বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠেথাকার নির্দেশ এমপি জসিমেরফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম তাঁর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের বৃহস্পতিবার থেকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ নির্দেশনা দেন। ভিডিও বার্তায় জসিম উদ্দিন জসিম বলেন, আজ সংসদের অধিবেশন শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কুমিল্লা-৫ আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থানে থাকবেন। এটি আমাদের নির্দেশনা। তিনি আরও বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য আগামীকাল থেকে আমাদের মাঠে থাকতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে কুমিল্লা-৫ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে, দুই উপজেলার সর্বত্র আমাদের নেতাকর্মীরা সমবেত থাকবেন। এটি সব নেতাকর্মীর প্রতি আমার নির্দেশ। সংসদ সদস্যের এ ভিডিও বার্তার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর নির্দেশনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মাঠপর্যায়ে নেতাকর্মীদের কী ধরনের কর্মসূচিতে অংশ নিতে হবে, সে বিষয়ে ভিডিও বার্তায় বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২