কবির হোসেন, তিতাস ।।
কুমিল্লার তিতাস উপজেলায় এক কৃষকের ৭৫ শতাংশ ফসলী জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাটি খেকোদের বিরুদ্ধে। এঘটনায় গ্রামবাসীর দ্বারে-দ্বারে ঘুরেও সঠিক বিচার পাচ্ছেন না কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন দুঃখিয়ারকান্দি গ্রামে।
গতকাল ১৮ নভেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ,দুঃখিয়ারকান্দি ও নয়াকান্দি বিলে, দুঃখিয়ারকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ৯০ শতাংশ জমির মধ্যে ৭৫ শতাংশ জমির মাটি কেটে নিয়ে গেছে এবং জমিতে বড় বড় গর্তে পানি আটকে আছে। পাশেই অন্যান্য জমির মালিক একাধিক কৃষক চাষাবাদ করার জন্য জমি প্রস্তুত করছেন।
তাদের সাথে কথা হলে কৃষক সাত্তার মিয়া বলেন, জমির মালিককে না বলে বর্ষাকালে এই মাটি চুরি করে নিয়ে গেছে মাটি খেকোরা। এতো বড় একটি জমির মটি এভাবে নিয়ে যওয়া ঠিক হয়নি। এখন চাষাবাদের জন্য এই জমি প্রস্তুত করতে অনেক টাকা খরচ হবে এবং ফসলও কম হবে। এঘটনার সঠিক বিচার হওয়া উচিত বলে তিনি মনে করেন।
পৈতৃক সুত্রে জমির মালিক মৃত কালু মিয়ার ছেলে মোঙ্গল মিয়া(৬৫),মোখলেছুর রহমান (৪৫), মো.জুলহাস মিয়া(৪০) অভিযোগ করে বলেন, বর্ষার পানি শুকিয়ে গেছে এখন চাষাবাদের জন্য জমি প্রস্তুত করতে হবে। তাই আমরা জমিতে গিয়ে দেখি জমিতে এখনও পানি জমে আছে। জমিতে নেমে দেখি পুরো জমির মাটি কেটে নিয়ে গেছে এবং বড় বড় গর্ত হয়ে আছে। এবং প্রায় পাঁচ লাখ টাকার মাটি কেটে নিয়ে গেছে। এখন আমাদের জমিতে চাষাবাদ করতে জমি প্রস্তুত করতে অনেক টাকা খরচ হবে এবং আরো এক মাস অপেক্ষা করতে হবে। এবিষয়ে আমরা গ্রামবাসীর ধারে ধারে ঘুরেও সঠিক বিচার পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনী ও গ্রামবাসীর কাছে সঠিক বিচার দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষক তিন সহোদর। আইন শৃঙ্খলা বাহিনী ও গ্রামবাসীর কাছে সঠিক বিচার দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষক তিন সহোদর।
এবিষয়ে অভিযুক্ত এনামুল হক এনা বলেন,আমরা জমি থেকে মাটি নিয়েছি সঠিক। এখন গ্রামবাসী বিচার করে দিলে আমার বিচার মেনে নিবো।
দুঃখিয়ারকান্দি গ্রামের মো.নুরুল ইসলাম, আব্দুল হক ও মো. মোয়াজ্জেম মিয়া বলেন,আমরা একবার বিচার শালিসে বসে ছিলাম।সমাধান পৌছুতে পারিনি। আবারও আমরা গ্রামবাসী বসে খুব দ্রুত বিষয়টি সমাধান করবো।
