শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদেমুরাদনগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

মোঃ হাবিবুর রহমান ।।
‘জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা রাজপথে আছি, মুরাদনগরে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না’—এমন কঠোর হুঁশিয়ারি দিয়ে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বুধবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে মুরাদনগর সদরস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক এবং যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশজুড়ে পরিকল্পিতভাবে সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নেতারা আরও বলেন, মুরাদনগরের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা ঐক্যবদ্ধ ও সতর্ক অবস্থানে রয়েছেন।
আলোচনা সভারপূর্বে  বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুরাদনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সভা ও মিছিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য মাসুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন।
এ ছাড়া বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, মির্জা আবুল হাশেম, আলাউদ্দিন, ইকবালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২