বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১৪ এএম |

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘কৃষিই সমৃদ্ধি’-এই শ্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ যুবায়ের আহমদ। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা কৃষকদল সভাপতি মোঃ শাহ আলম, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, জাফর ইকবাল লিটন, উজিরপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, কৃষক জয়নাল আবেদীন, আলি আহমেদ প্রমুখ। পর্যায়ক্রমে উপজেলার ১৮০০ কৃষকের মাঝে এই প্রণোদনা দেয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২